দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে কোমলপানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে ৭ জন গুলিবিদ্ধ হন।
রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্ৰামে জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি, আলম সবাই একই গ্ৰামের বাসিন্দা।
তাদের মধ্যে রাব্বি, জনি ও সারুপকে স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলার হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ রয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি/